বাংলাদেশ নদীমাতৃক দেশ। ছোট-বড় অসংখ্য নদী এ দেশে জালের মতো ছড়িয়ে আছে। প্রতিবছর বন্যায় এ নদীগুলো পলিমাটি বহন করে। এ কারণে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল পলিমা...
বাংলাদেশ নদীমাতৃক দেশ। ছোট-বড় অসংখ্য নদী এ দেশে জালের মতো ছড়িয়ে আছে। প্রতিবছর বন্যায় এ নদীগুলো পলিমাটি বহন করে। এ কারণে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল পলিমাটি দিয়ে গঠিত। পলি মাটির উর্বরতার কারণে এ দেশে ভালো ফসল জন্মায়। এ দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে বছরে তিনবার ফসল উৎপাদন করা হয়। বাংলাদেশ নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। এ দেশের ওপর দিয়ে ক্রান্তীয় মৌসুমি বায়ু বছরের প্রায় অধিকাংশ সময় প্রবাহিত হয়। ফলে বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। বাংলাদেশে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা ৩৫ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকে। এ দেশে ডিসেম্বর ও জানুয়ারিতে বেশি শীত ও এপ্রিল-মে মাসে গরম বেশি থাকে। তবে প্রাকৃতিক নানা বিপর্যয়ের কারণে যেভাবে সমস্ত পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাতে আমাদের দেশেও তার প্রভাব পরিলক্ষিত হচ্ছে।