আঞ্চলিক

সাজেক রোডে ইউপিডিএফ-এর অর্ধদিবসীয় অবরোধ অব্যাহত রয়েছে।

সাজেক রোডে ইউপিডিএফ-এর অর্ধদিবসীয় অবরোধ অব্যাহত রয়েছে।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বিকাশ খিসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সাজে...

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বিকাশ খিসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সাজেক রোডে অর্ধদিবসীয় সড়ক অবরোধ চলছে। সোমবার (১১ মে) সকাল ৬টা থেকে এই অবরোধ চলছে। এটি দুপুর ১২টা পর্যন্ত চলবে। সকাল থেকে উজোবাজারসহ বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও টায়ার পুড়িয়ে ইউপিডিএফ সদস্যদের পিকেটিং করতে দেখা গেছে। এদিকে, অবরোধের কারণে সাজেক-দিঘিনালা রোড এবং মরিশ্যা-দিঘিনালা রোডে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও, সাজেক ট্যুরিজম সেন্টার থেকে পর্যটকদের যানবাহন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। সাজেক রিসোর্ট কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শূর্পণ দেব বর্মন বলেন, অবরোধের কারণে সকাল থেকে কোনো পর্যটক যানবাহন চলাচল করতে পারছে না। সম্ভবত দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটক যানবাহন চলাচল শুরু হবে। বর্তমানে সাজেকে পর্যটকের সংখ্যা খুবই কম। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গত শনিবার (৯ মে) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পুচুছড়া এলাকায় ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমা তরুণ (৪৯) নিহত হওয়ার প্রতিবাদে ইউপিডিএফ সাজেক পর্যটন কেন্দ্রের প্রধান সড়কে অর্ধদিবস অবরোধের ডাক দেয়।