দিনাজপুরে ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় মোটরসাইকেলে ট্রাক চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারের স্ত্রী সম্পা বেগম (৩৫) এবং তাদের ৯ বছর বয়সী মেয়ে নুছাইফা আক্তার। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সেলিম সরকার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই গোবিন্দগঞ্জের দিক থেকে...