মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই জরুরি: নুর আহমদ বকুল
মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে সব প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল। তিনি বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাম্রাজ্যবাদ ও চরম দক্ষিণপন্থি মৌলবাদী শক্তি রাষ্ট্রকে দখলে নিয়ে প্রগতি, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং বাঙালি জাতিসত্তার সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ট্যাগিং রাজনীতি ও মব সন্ত্রাসের মাধ্যমে প্রতিশোধের নতুন ফ্যাসিবাদী ধারা চালু করা হয়েছে। বুধবার যুব নেতা শহীদ রাসেল আহমেদ খানের ২০তম মৃত্যুবার্...