গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
গোপালগঞ্জে ডাম্প ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডাম ট্রাকের চালক নাদিম শেখ (২৫) ও ট্রাকে থাকা নিরাপত্তাকর্মী হাছিব (২৬)। নিহত অপরজন নারী। তবে তাঁর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি। প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ (৩৬) বলেন, ‘শব্দ শুনে আমরা আইসা দেখি বাস নিচে পড়ে গেছে। আমরা টানাটানি কইরা আহতদের বের করছি। যাত্রী ছিল প্রায় ২৫-৩০ জন। প্রায় সবাই আহত হয়েছেন।’ বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল আলম জানান, টেকেরহাট থেকে ছেড়ে...