প্রো-ভিসি রবিউল, কোষাধ্যক্ষের দায়িত্বে আতিকুলের ‘না’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও কোষাধ্যক্ষ (ট্রেজারার) নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক জি এম রবিউল ইসলামকে করা হয়েছে নতুন উপ-উপাচার্য। তবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হককে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হলেও তিনি দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে দায়িত্ব পালনে অস্বীকৃতির কথা জানান, কোষ...