আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সচল এসএমডব্লিউ-৫
প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশের আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগের অন্যতম প্রধান সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ (এসএমডব্লিউ-৫) আবার সচল হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাবলটির পূর্ব ও পশ্চিম— দুই দিকের সংযোগই পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে দুপুর ২টার দিকে সংযোগ পুনরায় চালু হয়। ফলে দেশে বড় ধরনের ইন্টারনেট বিপর্যয়ের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা আপাতত কেটে গেছে। তবে সংযোগ বন্ধ থাকার আড়াই ঘণ্টায় দেশের বহু গ্রাহক ধীরগতি, বিদেশি ওয়েবসাইট বা সার্ভারে প্রবেশে বিলম্ব এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সাময়িক ভোগান্তিতে পড়েন। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্রে জান...