ন্যায্যমূল্য বঞ্চিত হাওরপারের কৃষক, গোলায় বন্দি ধান
প্রচলিত প্রবাদের বিপরীত চিত্র এবার তাহিরপুরের হাওরাঞ্চলে। গ্রামবাংলার চিরায়ত রূপ বর্ণনায় সমৃদ্ধির প্রতীক হিসেবে উল্লেখ করা হয় কৃষকের গোলা ভরা ধানের। সেখানে সুনামগঞ্জের এই উপজেলার কৃষকের জন্য গোলা ভরা ধান হয়ে উঠেছে অভিশাপ। জানা গেছে, তাহিরপুরের হাওরপারের কৃষকের কষ্টার্জিত সোনার ফসল চলতি মৌসুমে গোলায় বন্দি হয়ে আছে। বাম্পার ফলন হলেও ধানের ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক। যে ফসল বিক্রি করে পরিবারের বার্ষিক খরচ জোগানো হয়, তা বাজারে বিক্রি হচ্ছে না। না পেরে পরিবারগুলোর দৈনন্দিন জীবনের চাকা থমকে গেছে। সন্তানদের লেখাপড়া, বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা, সাংসারিক খরচ– এমনকি বিয়ে-শাদি পর্যন্ত আটক...