বাংলাদেশের চাপে অস্ট্রেলিয়া ‘নার্ভাস’, সতর্কবার্তা পন্টিংয়ের
ডারউইন টেস্টে বাংলাদেশ যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে, তাতে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে এখন উদ্বেগ কাজ করার কথা বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং। বাংলাদেশের লিড বাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওপর বড় চাপ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে। দিন শেষে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ অপরাজিত থাকায় বাংলাদেশের লিড আরও বড় হওয়ার সম্ভাবনাই দেখছেন পন্টিং। চ্যানেল সেভেনে ম্যাচ বিশ্লেষণের সময় পন্টিং বলেন, ‘এই মুহূর্তে তারা (অস্ট্রেলিয়া) পুরোপুরি চাপে রয়েছে। আগামী ক...