ছাদ থেকে বিদেশের মাটিতে কাঠগোলাপ
করোনাকালের অলস সময়ে ইন্টারনেটের সহায়তায় শুরু হয়েছিল একটি শখের উদ্যোগ। সেই শখই আজ পরিণত হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যিক সাফল্যে। পড়াশোনার পাশাপাশি ছাদবাগানে দুর্লভ জাতের কাঠগোলাপ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল মোমিন নয়ন। নিজের খরচ চালিয়ে প্রতি বছর তিনি আয় করছেন লাখ লাখ টাকা। নয়নের এই অভাবনীয় সাফল্য দেখে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় বেকার যুবকরা। উদ্যোক্তা আব্দুল মোমিন নয়ন বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার বারইপাড়া গ্রামের আব্দুস সোবহানের ছোট ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। করোনাকালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময় ইউটিউব ঘেঁটে ছাদব...