ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্মার্ট বায়োগ্যাস প্ল্যান্ট চালু
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাভারের বিরুলিয়া ক্যাম্পাসে টেকসই জ্বালানি ব্যবহার, পরিবেশ সুরক্ষা এবং কার্বন-নিরপেক্ষ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে একটি আধুনিক স্মার্ট বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করেছে। সোমবার বায়োগ্যাস বার্নারে আনুষ্ঠানিকভাবে অগ্নি প্রজ্বালনের মাধ্যমে প্ল্যান্টটির কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কৃষিবিজ্ঞানী ও প্রকল্পের আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম. এ. রহিম, এমবেডেড সিস্টেম রিসার্চ সেন্টারের পরিচালক ড. ফিজার আহমেদসহ সংশ্লিষ্ট...