রূপপুর প্রকল্পের তেজস্ক্রিয়তা নজরদারিতে ২৪ পর্যবেক্ষণকেন্দ্র
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় তেজস্ক্রিয়তার সম্ভাব্য পরিবেশগত প্রভাব পর্যবেক্ষণে ২৪টি স্বয়ংক্রিয় জরুরি পরিবেশ পর্যবেক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন এলাকার বাতাস, মাটি, পানি, ঘাস, দুধ ও শাকসবজির মান নিয়মিত পরীক্ষা ও বিশ্লেষণ করা হচ্ছে। পর্যবেক্ষণ কেন্দ্র প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানিয়েছেন, ভবিষ্যতে এসব কেন্দ্রের মাধ্যমে তেজস্ক্রিয়তার মাত্রাও নিয়মিত পরিমাপ করা হবে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে উল্লেখযোগ্য নেতিবাচক পরিবেশগত পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়নি। তারপরও সর্বোচ্চ...