‘ভয়ে যখন আশা ছেড়ে দেই, তখনই সবকিছু বদলে যায়’
আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী ইয়ামি গৌতমের। প্রথম ছবিই পেয়েছিল সাফল্য। তবে সেই সাফল্যের পরও হিন্দি সিনেমায় নিজের জায়গা তৈরি করতে দীর্ঘ লড়াই করতে হয়েছিল তাঁকে। একসময় পর্যাপ্ত ভালো কাজের সুযোগ না পাওয়ায় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ও ‘বালা’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। অথচ এই দুই ছবির আগে তিনি প্রায় মনস্থির করেই ফেলেছিলেন বলিউডকে বিদায় জানানোর। ইয়ামি বলেন, &ls...