মাথার ওপর দিয়ে উড়ে গেল দেবদূত
পর্ব :: ৫ “টাকা আসলে বিশ্বাসেরই ব্যাপার– প্রশ্ন শুধু একটাই: কতজন মানুষ একই স্বপ্নে বিশ্বাস করে?” অথবা “তুমি খেলছিলে না টাকা রোজগার করছিলে? দুটোই এখন এক হয়ে যাচ্ছে” ~ বন্ধু, দুটো বিষয় স্পষ্টভাবে বুঝতে হবে। প্রথমত, ব্যবসা আর বিশ্বাস হাত ধরাধরি করে চলে, প্রবণতাটা সে রকমই দেখা যাচ্ছে, বিজয়ী তখনই হবে, যখন দৃশ্যমান আর ভার্চুয়াল জগৎ এক হয়ে যাবে, কারণ আমি আমার ক্রিপ্টোকারেন্সি একটা স্বপ্নে বিনিয়োগ করেছি, এই ধরনের বিনিয়োগে টাকা তো লাগেই, সুতরাং সেটা ক্রিপ্টো টাকা হলেই-বা ক্ষতি কী? কী নামে ত...