ইউএফটিবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. মোক্তার আলী
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোক্তার আলী। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ উপস্থিত থেকে দায়িত্ব হস্তান্তর করেন এবং নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানান। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. মোক্তার আলীকে ইউএফটিবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।...