এই রিয়াল মাদ্রিদে অচেনা মরিনহো
রিয়াল মাদ্রিদকে উদ্ধারের গুরুদায়িত্ব নিয়ে ১৪ মৌসুম পর আবার ফিরেছেন ‘স্পেশাল ওয়ান’। তবে এ যেন এক নতুন হোসে মরিনহো। যে ইগোর জন্য স্পেশাল ওয়ান নামটা ছড়িয়েছিল, সেই ইগোটাই দেখা যাচ্ছে না পর্তুগিজ এ কোচের মধ্যে। রিয়াল মাদ্রিদের পুরোনো লোক, যারা ১৪ বছর আগে মরিনহোকে দেখেছেন, তারাই নাকি এখন তাঁকে চিনতে পারছেন না। এই মরিনহো কি পারবেন রিয়ালের দিন ফেরাতে? দুই বছরের শিরোপা খরা ঘোচাতে? মরিনহোকে যারা কাছ থেকে দেখেছেন, তারা ভালো করেই জানেন তিনি কেমন। কঠোর নিয়মানুবর্তিতা ও কর্মনীতিতে আপসহীন একজন কোচ। এসবের পাশাপাশি যেটা ছিল সবচেয়ে ভয়ের, সেটা হলো প্রচণ্ড বদমেজাজি। কোচদের এমনিতেই বাড়াবাড়ি রকমের ইগো...