মালদিনি ও লিওনার্দোর পদত্যাগে আবারও সংকটে ইতালির ফুটবল
ইতালি জাতীয় দলের নতুন কোচ নিয়োগ নিয়ে মতবিরোধের জেরে দায়িত্ব ছেড়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি এবং ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দো। দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় টেকনিক্যাল ডিরেক্টর ও উপদেষ্টার পদ থেকে তাদের একযোগে সরে দাঁড়ানোয় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) পরিকল্পনায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতালিয়ান সংবাদমাধ্যম স্কাই স্পোর্ট ইতালিয়া জানিয়েছে, সোমবার এফআইজিসি সভাপতি জোভান্নি মালাগোর কাছে পদত্যাগপত্র জমা দেন টেকনিক্যাল ডিরেক্টর মালদিনি ও তার উপদেষ্টা লিওনার্দো। প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোকে দায়িত্ব দেওয়ার পক্ষে ছিলেন মালদিনি ও লিওনার্দো...