সরকারি দপ্তর-সংস্থায় সরকারদলীয় নেতাদের নিয়োগ, প্রশাসনে অস্বস্তি
সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে সরকারি দল বিএনপির কেন্দ্রীয় নেতা ও অঙ্গসংগঠনের সাবেক নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনের ভেতরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ ১২টি গুরুত্বপূর্ণ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সরকারি সিদ্ধান্তকে ঘিরে পদোন্নতির অপেক্ষায় থাকা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ, উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। যদিও এ নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। এসব নিয়োগের পর প্রশাসনের ভেতরে প্রশ্ন উঠেছে—কারিগরি, প্রশাসনিক ও ব্যবস্থাপনা দক্ষতার পরিবর্তে রাজনৈতিক পরিচয় কতটা...