রাজশাহীতে রেললাইন অবরোধে ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি: রেলওয়ে
রাজশাহীতে গত মঙ্গলবারের ৯ ঘণ্টা অবরোধে ১০টি আন্তঃনগরসহ ১৯টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং দুটি আন্তঃনগরসহ ৬টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে স্টেশন ও ট্রেনে অবস্থান করা ২০ হাজার যাত্রী ভোগান্তির শিকার হন এবং সরকারের ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক জাহিদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের সঙ্গে রেলওয়ের একজন কর্মচারীর একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এর জেরে...