মোদির বক্তব্যের পর একাট্টা বিরোধী দল, জবাব দিল সিজেপি
ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে ‘ফাস্ট-ট্রাক’ আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি আদায়ে অনঢ় থাকার ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দলগুলো। আন্দোলনকারীদের সংগঠন ককরোচ জনতা পার্টিও (সিজেপি) মোদির বক্তব্যের জবাব দিয়েছে। বৃহস্পতিবার কংগ্রেসের এমপি ভেনুগোপাল বলেছেন, সব বিরোধী দল ঠিক করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আগে তারা কোনো আলোচনায় বসবেন না। বিষয়টি স্পিকার ওম বিড়লাকে জানানো হয়েছে। ভেনুগোপাল বলেন, ‘এএপি ও ডিএমকে ছাড়া বাকি সব বিরোধী দল এ বিষয়ে একমত।’ মেডিকে...