পাতলা হয়ে যাওয়া চুল ঘন করতে মেনে চলুন ঘরোয়া উপায়
আজকাল অনেকেই পাতলা চুল নিয়ে অস্বস্তিতে ভোগেন। চুল ঘন, কালো করতে কমবেশি সবারই চেষ্টা চালিয়ে যান। এজন্য কেউ কেউ রাসায়নিক পণ্যও ব্যবহার করেন। কিন্তু অতিরিক্ত রাসায়নিক পণ্য ব্যবহারের চেয়ে প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে যত্ন নিলে প্রাকৃতিকভাবেই গোড়া থেকে মজবুত ও ঘন হয়ে ওঠে চুল। চুল পরা কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে—এমন তিনটি কার্যকর উপায় জানানো হয়েছে ‘আনন্দবাজারে’র এক প্রতিবেদনে। পেঁয়াজের রস চুল ঘন করতে পেঁয়াজের রস অত্যন্ত কার্যকর। পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকায় মাথার ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি । এটি চুলের ফলিকলগুলোকে উদ্দীপিত করতেও ভূমিকা রাখে। যেভাবে ব্য...