প্রকাশ্যে প্রস্রাবকারীদের ছবি এলইডি স্ক্রিনে প্রদর্শন, বিতর্ক
ভারতের আসামের তিনসুকিয়া পৌরসভার একটি পরিচ্ছন্নতা অভিযান দেশজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সিসিটিভি ক্যামেরায় প্রকাশ্যে প্রস্রাব করা ও যত্রতত্র আবর্জনা ফেলার দৃশ্য ধারণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবি শহরের বিভিন্ন এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। পৌরসভার ভাষ্য, বারবার একই ধরনের অপরাধ নিরুৎসাহিত করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। খবর এনডিটিভির রাজ্যসভার সদস্য মিলিন্দ দেওরা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ‘হল অব শেম’ শিরোনামের এই উদ্যোগের কথা তুলে ধরার পর বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে। তিনি মুম্বাইসহ অন্যান্য শহরেও জনপরিসরে নোংরা করা ঠেকাতে এমন পদক্ষেপ বিবে...