হালুয়াঘাটে ছেলের হাতে বাবা খুন
ময়মনসিংহের হালুয়াঘাটে ছেলের ধারালো দায়ের কোপে মজিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার খন্দকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মজিবুর রহমান উপজেলার সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। এ ঘটনায় জড়িত নিহতের ছেলে ফারুক আহমেদকে (৩০) আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মজিবুর রহমান নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার ছেলে ফারুক আহমেদ হঠাৎ ধারালো দা দিয়ে তার বাবার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে প্...