১৯ জুলাই জাবেদের দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নেবে দুদক
আগামী ১৯ জুলাই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন ঢাকার গুলশানের দুটি ফ্ল্যাটের তালা খুলে সেগুলোর নিয়ন্ত্রণ নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের আদেশ অনুযায়ী রিসিভার হিসেবে দুদক ফ্ল্যাট দুটির দখল নেবে। দুদক সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত গত ২৯ এপ্রিল ফ্ল্যাট দুটির তালা খুলে দুদকের নিয়ন্ত্রণে নেওয়ার অনুমতি দেন। এর আগে গত ১২ জানুয়ারি আদালত ফ্ল্যাট দুটির রিসিভার হিসেবে দুদককে নিয়োগ দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা খুলতে আদালতের অনুমতি চেয়ে আবেদন করলে তা মঞ্জুর হয়। আদালতে দেওয়া দুদকের আবেদনে বলা হয়, ফ্ল্যাট দুটির সঠিক নিয়ন্ত্রণ, ব...