চট্টগ্রামে নালায় পড়ে প্রাণ গেল তিন বছরের মোস্তাকিমের
চট্টগ্রামের রাউজানে নালায় পড়ে স্রোতে ভেসে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ মোস্তাকিম ওই এলাকার মোহাম্মদ পারভেজ হোসেনের বড় ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মোস্তাকিমের দাদা আনোয়ার হোসেন স্থানীয় একটি দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় পরিবারের অজান্তে দাদার পেছনে পেছনে বেরিয়ে যায় শিশুটি। একপর্যায়ে বাড়ির পাশের সড়কের পাশে থাকা পানির নালায় পড়ে যায় সে। স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে নালায় পানির প্রবল স্রোত ছিল। স্রোতে ভেসে শিশুটি পাশের কৃষিজমিতে জমে থাকা পানিতে গিয়ে পড়ে...