ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএসও
বিশ্বকাপের ফাইনাল মানেই ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকছে না। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতে আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে এক তারকাখচিত সংগীতানুষ্ঠান। যেখানে এক মঞ্চে দেখা যাবে জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, বিটিএসসহ বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পীদের। আগামী ১৯ জুলাই (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ফিফা জানিয়েছে, ম্যাচের বিরতিতে ১১ মিনিটের বিশেষ এই হাফটাইম শো ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম। বুধবার আয়োজকরা অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এ...