লাল-নীল-সাদা বাদ, সরকারি বাসে করা হবে গেরুয়া রঙ
ভারতের পশ্চিমবঙ্গের সরকারি বাসে করা হবে গেরুয়া রঙ। মঙ্গলবার এমন ঘোষণা দিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেছেন, সিপিআইএমের সময় বাসের রঙ ছিল লাল। তৃণমূলের আমলে নীল-সাদা। এবার হবে গেরুয়া। রঙ পরিবর্তনের একটি ব্যাখ্যাও দিয়েছেন অর্জন সিং। তিনি বলেন, লাল ছিল বিপদের, নীল-সাদা চুরির, গেরুয়া হবে ত্যাগের প্রতীক। কলকাতা ও আশপাশের জেলাগুলোতে ঘাটতি বিবেচনায় দুর্গাপূজার আগে ৪৬০টি নতুন বাস চালুর ঘোষণা দিয়েছেন পরিবহন মন্ত্রী। তিনি বলেন, কর্মস্থল, স্কুল ও কলেজে যাতায়াতকারীদের জন্য বাস মিস করা, দেরিতে পৌঁছানো, মোড়ে মোড়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধা...