নড়াইলে চোর সন্দেহে প্রতিবন্ধীকে বেঁধে নির্যাতন, সাত দিন পর মৃত্যু
নড়াইলে মানসিক প্রতিবন্ধীকে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের সাত দিন পর মৃত্যু হয়েছে। ভোলার লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে ও সিলেটের জকিগঞ্জে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর এবং বরিশালের আগৈলঝাড়ায় একজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ছাড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, জামালপুরের বকশীগঞ্জ ও রাজবাড়ীতে এক নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নড়াইলে মানসিক প্রতিবন্ধীকে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের সাত দিন পর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আনোয়ার হোসেন (৩২) সদ...