৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ফলে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আট দিন আটকে থাকা এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার কয়েকটি দেশের উদ্ধারকর্মী যৌথভাবে চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপের ১৪০ টন ওজনের স্তূপের নিচে হার্নান গিল নামের ওই ব্যক্তিকে শনাক্ত করেন উদ্ধারকর্মীরা। একশ’ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর তাকে বের করে আনা হয়। ঘটনার বর্ণনা দিয়ে চিলির এক অগ্নিনির্বাপক কর্মী ভেনেজুয়েলার উদ্ধার অভিযানকে তার দেখা ‘সবচেয়ে জটিল এবং কারিগরিভাবে কঠিন অভিযান’ হিসেবে বর্ণনা করেছিলেন। ভেনেজুয়েলা, চিলি, কোস্টারিকা, এল সালভা...