কার্গো জাহাজে আঘাতের জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
একদিন আগে ‘এভার লাভলি’ নামক একটি মালবাহী জাহাজে (কার্গো ভেসেল) ইরানি ড্রোন আঘাত হানার ঘটনার জবাবে ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান তদারকিকারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, তারা বৃহস্পতিবারের ওই ড্রোন হামলার ‘শক্তিশালী জবাব’ দিয়েছে। সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত রাখার স্থান এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে আঘাত হেনেছে। দক্ষিণ ইরানের বন্দর সিরিকের কাছে এই মার্কিন হামলার খবর পাওয়া গেছে। সেন্টকমের মতে, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্য করিডোরে...