আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় গ্রেপ্তার ৪৪, সারাদেশে শতাধিক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কায় সরকার ছয় জেলায় সেনাবাহিনী ও পাঁচ জেলায় বিজিবি মোতায়েনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। কর্মসূচি ঘিরে গতকাল মঙ্গলবার দিনভর ঢাকাসহ সারাদেশে উত্তেজনাকর পরিস্থিতি থাকলেও বড় কোনো সহিংসতা হয়নি। গত দুদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সারাদেশে এই আটকের সংখ্যা শতাধিক। রাজধানীতে আওয়ামী লীগ নেতাকর্মীকে সেভাবে মাঠে দেখা যায়নি। তবে দেশের কয়েকটি জেলা থেকে মিছিলের খবর পাওয়া গেছে। আর আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে সারাদেশে তৎপর ছিল বিএনপি, জামায়াতে ইসলামী, জা...