টুঙ্গিপাড়ায় ছাত্রলীগ করা ছেলেকে ত্যাগ স্বেচ্ছাসেবক দল নেতার
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছেলেকে ত্যাগের ঘোষণা দিয়েছেন আব্দুল ওহাব শেখ (৬৫) নামে এক ব্যক্তি। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। গতকাল সোমবার রাতে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার এক দোকানে সংবাদ সম্মেলন করে ছেলেকে ত্যাগের ঘোষণা দেন তিনি। উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গার বাসিন্দা আব্দুল ওহাব শেখের ভাষ্য, তার ছেলে সজীব শেখ ‘সঙ্গদোষে’ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। কিন্তু তার কোনো পদপদবি নেই। ওহাব শেখ বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর জানতে পারি, সে ছাত্রলীগের সঙ্গে যুক্ত। বো...