বিইউবিটিতে সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) আয়োজিত একটি বিশেষ ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ (সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ব্যবস্থাপনার জন্য আয়োজিত এ কর্মসূচিতে সাইবার ঝুঁকি মোকাবিলা, তথ্য সুরক্ষা এবং ডিজিটাল আস্থা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিইউবিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রাতিষ্ঠানিক তথ্য নিরাপত্তা জোরদার এবং ক্রমবর্ধমান সাইবার হুমকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচিটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপা...