পুষ্টিহীনতা, রোগে-শোকে ভুগছে চা বাগানের নতুন প্রজন্ম
মাইলের পর মাইল ঢাল, টিলাজুড়ে বিস্তৃত চা বাগানের সবুজে মোড়ানো, প্রকৃতির মায়াবী আঁধার মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা। তবে এ প্রাণবন্ত সবুজ যাদের ছোঁয়ায় জাগ্রত। তাদের ঘরে ঘরে ধূসর, বিবর্ণ আগামী। অপুষ্টি আর স্বাস্থ্যহীনতায় থাকায় চা বাগানের শিশুদের ঝুঁকিপূর্ণ জীবনযাপন নিয়ে উৎকণ্ঠিত সচেতন মহল। চা বাগানের এ সবুজ নান্দনিকতার আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘস্থায়ী ও নীরব সংকট। বিশেষ করে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানে বেড়ে ওঠা হাজারো শিশুর পুষ্টির চাহিদাপূরণে এখনও বিশেষ অগ্রগতি নেই। তীব্র অপুষ্টি, দারিদ্র্য ও নামমাত্র স্বাস্থ্যসেবায় দিন পাড় করছে বাগান এলাকার অধিকাংশ শিশু। স্থানীয় পর্যায়ে পা...