জাতীয় সংসদ ও সংসদ সদস্যদের মানোন্নয়ন দরকার: মান্না
জাতীয় সংসদ ও সংসদ সদস্যদের মানোন্নয়ন দরকার বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, সংসদ হচ্ছে পুরো জাতির প্রতিবিম্ব। সেই প্রতিবিম্বের মধ্যে নিজের চেহারাই যদি দেখতে না পান, তাহলে সেটা আয়না হয় কী রকম করে? হতে পারে না তো। জাতীয় সংসদের মানোন্নয়ন করা দরকার। সংসদ সদস্যদেরও মানোন্নয়ন করার দরকার। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘জনতুষ্টিমূলক বাজেটের সালতামামি: কল্যাণরাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচন...