প্রাপ্ত বয়স্কদের সিনেমা, দেখা যাবে সম্পর্কের জটিল সব সমীকরণ
‘মিশ্রণ’ শব্দটি হয়তো ‘ককটেল’ ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে সার্থক নামকরণ। কেননা মানবসম্পর্ক যেমন নানা অনুভূতি, দ্বন্দ্ব ও আবেগের এক অনন্য মিশেলে গড়ে ওঠে, তেমনি প্রেম আর বন্ধুত্বের ‘ককটেল’ সিনেমাটিও যেন একাধিক স্বাদের সমন্বয়। ২০১২ সালে যখন প্রথম ‘ককটেল’ মুক্তি পায়, তখন এটি নিছক কোনো বিনোদনমূলক ছবি ছিল না; বরং ভারতীয় উপমহাদেশের তরুণ প্রজন্মের সম্পর্ক-চেতনার এক নতুন ব্যাখ্যা হয়ে উঠেছিল। প্রেম, বন্ধুত্ব, আকর্ষণ, প্রত্যাখ্যানকে নির্মাতা এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে ছবিটি দেখে এক প্রজন্ম তাদের নিজেদের গল্প খুঁজে পেয়েছিল ভারোনিকা, মীরা ও গৌতমের ত্রিমাত্রিক চরিত...