ফুটবল জাদুকর লিওনেল মেসি কী খেতে ভালোবাসেন?
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। আন্তর্জাতিক মঞ্চে তাঁর জাদুকরী খেলার ভক্ত কোটি মানুষ। ভক্তদের কৌতূহল তাঁর জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়েও। ফুটবলের এ জাদুকরের প্রিয় খাবার কী, তাঁর প্রতিদিনের খাদ্যতালিকায় কোন ধরনের খাবার থাকে তা নিয়ে মেসিভক্তদের আগ্রহের শেষ নেই। মেসি ব্যক্তিগত জীবন নিয়ে খুব কম কথা বলেন, কিন্তু তাঁর পুষ্টিবিদদের মাধ্যমে জানা যায়, কীভাবে তিনি নিজের ফিটনেস ধরে রাখেন। মূলত কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, বিজ্ঞানভিত্তিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপনের কারণেই তিনি ফিট থাকেন। কোটি কোটি ডলারের মালিক, বিশ্বের নানা দেশের বিলাসবহুল খাবারের স্বাদ নেওয়ার সুযোগ থা...