ফিফা গ্যালারিতে একসঙ্গে কেটি-ট্রুডো, সম্পর্ক ঘিরে নতুন আলোচনা
ফিফা বিশ্বকাপের গ্যালারিতে আবারও একসঙ্গে দেখা গেছে পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। বিশ্বকাপ ম্যাচে তাদের উপস্থিতি সেই জল্পনাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যেমে বলা হচ্ছে, মন্ট্রিয়লে এক নৈশভোজে হওয়া পরিচয় ধীরে ধীরে এমন এক সম্পর্কের দিকে গড়িয়েছে, যা এখন বিশ্বমিডিয়ার আলোচনায়। ২০২৩ সালে জাস্টিন ট্রুডো স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে আলাদা হওয়ার ঘোষণা দেন। অন্যদিকে কেটি পেরি ২০২৫ সালের দিকে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানেন। এ সময়...