প্লাস্টিক ও বেভারেজের কাঁচামাল রেজিনের শুল্ক বেড়ে দ্বিগুণ
প্রস্তাবিত বাজেটে প্লাস্টিক ও বেভারেজ শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল পিভিসি ও পিইটি রেজিনের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে দ্বিগুণ করে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এ সিদ্ধান্ত কার্যকর হলে দেশের প্লাস্টিক, বেভারেজ, বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস পণ্য, অটোমোবাইলসহ বিভিন্ন খাতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পৌঁছাবে। উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত পিভিসি ও পিইটি রেজিনের আমদানি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে তারা মনে করেন। নির্মাণ খাত, প্যাকেজিং শিল্প, স্বাস্থ্যসেবা, বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস পণ্য, অটোমোবাইল...