সিনেমা থেকে সিরিজ, এ সপ্তাহে ওটিটিতে যা দেখবেন
চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বাংলা, হিন্দি, তামিল ও ইংরেজি ভাষার বেশ কিছু আলোচিত সিনেমা ও সিরিজ। সংক্ষেপে থাকছে সেগুলোর খবর– হইচই গত ১২ জুন মুক্তি পেয়েছে বাংলা সিরিজ ‘কুইনস’। মিমি চক্রবর্তী, বৈশাখী মিত্র ও পায়েল দে অভিনীত এই সিরিজের গল্পে বিয়ের রাতেই খুন হয় এক পাত্রসহ বাড়ির আরও তিন পুরুষ সদস্য। শোকে ভেঙে পড়লেও চার নারী অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। সত্য উন্মোচনের লড়াইয়ে তারা জীবনবাজি রাখতেও প্রস্তুত। নেটফ্লিক্স গত ১২ জুন মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘ভূত বাংলা’। অক্ষয় কুমার, টাবু, ওয়ামিকা গাব্বি ও পরেশ রাওয়াল অভিনীত ছবিটি...