কল্পনা চাকমা অপহরণের ৩০ বছরেও বিচার না পাওয়ার অভিযোগ, মানববন্ধন
হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণের ঘটনায় জড়িতদের বিচার না করে উল্টো দায়মুক্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বক্তারা। তাদের দাবি, এ ঘটনার বিচার না হওয়ায় পার্বত্যাঞ্চলের বাসিন্দাদের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে। শুক্রবার কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হিল উইমেন্স ফেডারেশন জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন বক্তারা। বক্তারা বলেন, দিন দিন পার্বত্য চট্টগ্রামে জুম্ম নারীদের ওপর নির্যাতন ও ধর্ষণের ঘটনা বাড়ছে। এতে পাহাড়ের নারীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তারা দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়ন এবং জুম্ম...