সরকারি দামের অর্ধেকও পান না জেলার ব্যবসায়ীরা
সরকার প্রতিবছর ঈদের আগে চামড়ার দাম নির্ধারণ করে দিলেও বাইরের ব্যবসায়ীরা এর অর্ধেকও বলেন না। কাঁচা চামড়ায় লবণ দেওয়ার পর যে দাম দাঁড়ায়, বাইরের ব্যবসায়ীদের কাছে সেটুকুও পান না স্থানীয় ব্যবসায়ীরা। এভাবে কয়েক বছর ধরে ঢাকার সিন্ডিকেটের কারসাজিতে জেলা পর্যায়ের চামড়া ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ শহরের পৌর মার্কেট এলাকায় সাপ্তাহিক চামড়া হাটে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে। স্থানীয় মৌসুমি ব্যবসায়ীদের দাবি, সরকার যেন আগের মতো কাঁচা চামড়া বিদেশে রপ্তানির পরিবেশ তৈরি করে দেয়। প্রয়োজনে সরকারিভাবেও কাঁচা চামড়া কিনে বিদেশে রপ্তানি হতে পারে।&n...