দ্যুতি ছড়াবেন কে
দুর্দান্ত গতি মেশানো ড্রিবলিংয়ের সঙ্গে গোল করার দক্ষতা দেখিয়ে রাশিয়া বিশ্বকাপে দ্যুতি ছড়িয়েছিলেন ফ্রান্সম্যান কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপে তারুণ্যের ঝান্ডা ছিল ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। তবে আলো কেড়েছিলেন তরুণ দুই আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে ১৮ বছর বয়সী লামিনে ইয়ামালের ওপর থাকবে ওই আলো। তর্কসাপেক্ষে এবারের টুর্নামেন্টের সেরা ড্রিবলার এই স্প্যানিশ। ইউরো জিতে এরই মধ্যে সামর্থ্যের প্রমাণও দিয়েছেন। বার্সেলোনার জার্সিতে শেষ দুই মৌসুমে ৪২ গোল করা ইয়ামালের মতো ফুটবলার আছেন বলেই স্পেনকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট বলা হচ্ছে। দ্যুত...