এবি ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি পেলেন মুহম্মদ নজরুল ইসলাম
এবি ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মুহম্মদ নজরুল ইসলাম। পদোন্নতির আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এবং বর্তমানে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংক সূত্রে জানা যায়, দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদোন্নতি দেওয়া হয়েছে। মুহম্মদ নজরুল ইসলাম ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড (বিসিবিএল)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)-এর লাইফ ফেলো ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এইচআর ক্লাব বাংলাদ...