দেশের সাত স্থানে সাত খুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফারুক হোসেন (২৭) নামে এক যুবককে গতকাল মঙ্গলবার প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। এর আগে গত সোমবার রাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে নাহিয়ান রবিন নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া আরও ছয় স্থানে ছয়জনকে হত্যার খবর পাওয়া গেছে। ফারুক হোসেনকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। নির্মাণ শ্রমিক ফারুক হোসেন উপজেলার হাজিপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। গত সোমবার রাতে ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের মাজার রোড মোড়ে নাহিয়ান রবিন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়ে...