চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্তসহ ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ট্রেইনি চিকিৎসকরাও। সোমবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা। পরে দুপুরের দিকে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ইন্টার্ন চিকিৎসকরা বলেন, দাবি আদায়ে টানা কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসলেও এখনও সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে আশানুরূপ সাড়া পাচ্ছি না। তাই কর্মবিরতি অব্যাহত রয়েছে। দ্রুত...