হিমন্ত, শুভেন্দু এবং ভারতের পূর্ব সীমান্তের প্রতিবেশী
বেশির ভাগ রাতেই, মুষ্টিমেয় কিছু লোককে ভারত-বাংলাদেশ সীমান্তের একটি নির্জন ও বেড়াবিহীন অংশে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাহারায় না থাকলে তারা অন্ধকারে হেঁটে সীমান্ত পার হয়। সকাল নাগাদ তারা আমার নয়, অন্য কারও সমস্যা হয়ে দাঁড়ায়। এটা গোয়েন্দা ফাইল থেকে ফাঁস হওয়া একটি তথ্যের মতো শোনালেও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাক্ষাৎকারে অবৈধ অভিবাসীদের সম্পর্কে কমবেশি এমনই বর্ণনা দিয়েছেন। তিনি ব্যাখ্যা করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সন্দেহভাজন নথিভুক্ত নয়– এমন বাংলাদেশিদের ফেরত পাঠানো একটি ধীর ও অনিশ্চিত প্রক্রিয়া। কারণ, ঢাকা সহজে তাদের গ...