জরিমানার অর্থ ভিকটিমের পরিবারকে দেওয়ার নির্দেশ
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই অর্থদণ্ড ভিকটিমের পরিবারের আইনগত উত্তরাধিকারীরা পাবেন। ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিমের পরিবারের আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে কড়া নিরাপত্তার...