অনলাইনের অ্যালগরিদম যেভাবে বিভ্রান্ত করছে
ধরুন বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টালে একই দিনে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। একটি হাওরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত কৃষকদের নিয়ে দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন, আরেকটি একজন তারকার বিয়ের ছবি। দিন শেষে ফেসবুক অ্যানালিটিকস বলছে, কৃষকের গল্পে রিঅ্যাকশন বড়জোর শ-দুয়েক; আর তারকার বিয়েতে হাজার হাজার। পরদিনই সম্পাদকীয় বৈঠকে সিদ্ধান্ত হবে–এ ধরনের ‘ভারি’ প্রতিবেদন কমিয়ে আনতে হবে। দৃশ্যটি কাল্পনিক, কিন্তু যে কোনো বাংলাদেশি নিউজরুমের সঙ্গে পরিচিত যে কেউ জানেন, এটি মোটেও অবাস্তব নয়। বরং এখন স্বাভাবিক বাস্তবতা। এই ‘স্বাভাবিকতা’র মধ্যেই লুকিয়ে আছে আজকের...