নিজেদের প্রতিষ্ঠানে শ্রমিক স্বার্থের বিপক্ষে যুক্তরাষ্ট্র
২০১৩ সাল। তাজরীন ফ্যাশনসে আগুন ও রানা প্লাজা ধসের পর কর্মপরিবেশ ও শ্রমিক অধিকারের ঘাটতি দেখিয়ে বাংলাদেশের রপ্তানি সুবিধা জিএসপি স্থগিত করে যুক্তরাষ্ট্র। ২০২৩ সাল। বিশ্বজুড়ে শ্রম অধিকার রক্ষায় নতুন নীতি ঘোষণা যুক্তরাষ্ট্রের। শ্রমিকের অধিকার রক্ষা না করলে জবাবদিহির আওতায় আনার ঘোষণা। এর মধ্যে আছে নিষেধাজ্ঞা, বাণিজ্যে শাস্তিমূলক ব্যবস্থা, ভিসা নিষেধাজ্ঞাসহ দেশটির আইনে থাকা এ-সংক্রান্ত সব ব্যবস্থা। সর্বশেষ বিশ্বজুড়ে ট্রাম্প প্রশাসনের পাল্টাপাল্টি শুল্কারোপের দরকষাকষিতে অন্যতম হাতিয়ারও ছিল এই শ্রম অধিকার। বাংলাদেশের সঙ্গে করা যুক্তরাষ্ট্রের বহুল সমালোচিত বাণিজ্য চুক্তি বা অ্যাগ্রিমেন্ট অন রেস...